ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিল ঘোষণা করা হয় গত ৪ ডিসেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন শিক্ষকেরা। পদগুলো হলো সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, সহ-সভাপতি একজন, যুগ্ম সাধারণ সম্পাদক: ১ জন, কোষাধ্যক্ষ ১ জন ও সাধারণ সদস্য ১০ জন।
এবার খসড়া ভোটার তালিকা ৪ ডিসেম্বর প্রকাশিত হয়। পরে আপত্তি-নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ৭ ডিসেম্বর। এবার ভোটার সংখ্যা ৬৬৭।
এবার মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ছিল ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর ছিল জমাদানের শেষ দিন। মনোনয়নপত্রের বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার বলেন, দুই পূর্ণাঙ্গ দল আর একটি দলের অর্ধেক মনোনয়ন জমা হয়েছে। সুষ্ঠভাবে নির্বাচন হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
