নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইরুফা সুলতানা।
সোমবার বিকেলে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা এর অফিস কক্ষে যোগদান করেন। এরপর তিনি খোকসায় যোগদান করে দায়িত্ব বুঝে নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা মোঃ এহতেশাম রেজা।
এর আগে ইরুফা সুলতানা যশোরের চৌগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বে ছিলেন। তার আগে তিনি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্যেষ্ঠ সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতোকত্তোর ডিগ্রি সম্পন্ন করে প্রথম চাকরি হিসেবে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি নিজের ব্যাচের মধ্যে প্রথম ধাপে খুবই অল্প বয়সে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রথম যশোরের চৌগাছা উপজেলায় দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
