নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ মার্চ হবে এবারের ভর্তি পরীক্ষা। গত বছরের মতো এবারও থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫, ৬ ও ৭ মার্চ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে। আজ দুপুর ১২টায় উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে। ভর্তিসংক্রান্ত অন্য তথ্য পরে জানানো হবে।
এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা হয়। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন ছিল। প্রতি চার ভুলের জন্য এক নম্বর কাটা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
