এম.পলাশ শরীফ, বাগেরহাট করেসপন্ডেন্ট:
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার দুপুরে ১৪টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চেইঞ্জ রুমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেইঞ্জ রুম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা মেডিকেল অফিসার শর্মি রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ,প্রধান শিক্ষক মমতাজ বেগম ,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক মশিউর রহমান মাসুম। এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ভারত চন্দ্র সরকার, মো. আব্দুল কাদের, শিক্ষার্থী জান্নাতুল বাধন রিচি।
মাধ্যমিক স্তরের ছাত্রীদের ক্লাশ চলাকালীন স্বাবলীল চলাফেরা ও সুস্বাস্থ্যের জন্য সকল বিদ্যালয়ে চেইঞ্জ রুম চালুর নির্দেশ দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। চেইঞ্জ রুম নির্ধারণ করে দেওয়ায় ছাত্রীদের তরফ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল