লালমনিরহাট পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোস্তাফিজুর রহমান মোস্তাফা (লালমনিরহাট প্রতিনিধি):” বিদ্যালয়ে যাওয়া শিশুর কাজ, কেউ রবে না ঘরে আজ” এই স্লোগান কে সামনে রেখে লালমনিরহাট পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে সোমবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট জনাব মোঃ এনামুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মোঃ আব্দুল মতিন এবং আবুল হায়াত মোঃ ফয়সার উজ্জামান সুমন।উক্ত পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষিকা শামিমা আক্তারের উপস্থাপনায় প্রধান অতিথি সুপারিন্টেন্ডেন্ট এনামুল হক মানিক অভিবাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মুল বক্তব্য রাখেন।অভিভাবকদের মধ্যে রোকসানারা মুক্তা, মোক্তাল হোসেন সহ প্রমুখ বক্তব্য রাখেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.