ঢাকাঃ শাস্তি হিসেবে এক শিক্ষার্থীকে দিয়ে আরেক শিক্ষার্থীর হাতে গরম তেল ঢালান শিক্ষকেরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ২৫ জন শিক্ষার্থী। এমন ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের একটি সরকারি স্কুলে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত কোন্ডাগাঁওয়ের মাকাড়ি ব্লকের একটি স্কুলে গত শুক্রবার দুপুরের খাবারের পর কয়েকজন শিক্ষার্থী টয়লেটের বাইরে মল-মূত্র ত্যাগ করে। পরে প্রশ্ন করা হলে ভয়ে ওই শিক্ষার্থীরা কোনো উত্তর দিতে পারেনি। এ ঘটনায় আরও ক্ষুব্ধ হয় শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের একটি লাইনে দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনের হাতে গরম তেল ঢালানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, মিড ডে মিলের জন্য রান্নার তেল নিয়ে এসে পড়ুয়াদের হাতে ঢেলে দেওয়া হয়।এ ঘটনার সময় ৭০ শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত ছিল।
স্থানীয় শিক্ষা কর্মকর্তা তাহির খান জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা শিক্ষা দপ্তর একটি তদন্তকারী দল গঠন করে। দলটি তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই তারা রিপোর্ট দেবে। তবে আপাতত তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
