ঢাকাঃ স্কুল বা কলেজের ক্লাসের পরে অনেক শিক্ষার্থীই বাড়তি যতেœর জন্য কোচিংয়ের সাহায্য নেয়। এতে বাড়তি সময়ের সঙ্গে অপব্যয় হয় অভিভাবকের মূল্যবান অর্থ। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পাঠ্যবই ও পাঠসহায়ক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই কোচিং নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারে। কোচিংয়ের বিকল্প হতে পারে এমন শিক্ষা সহায়ক মাধ্যম সম্পর্কে জানাচ্ছেন বিপুল জামান
পাঠ্যবই
পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। পাঠ্যবই ভালো করে পড়তে হবে। পাঠ্যবইয়ের উল্লিখিত কি ওয়ার্ডগুলো আলাদাভাবে দাগ দিয়ে দিয়ে পড়তে হবে। ক্লাসের আগে যদি পড়াটাই একটু চোখ বুলিয়ে রাখো তাহলে শ্রেণিকক্ষে শিক্ষক বোঝানোর সময় সহজেই বুঝে যাবে। কিছু বুঝতে না পারলে শিক্ষককে প্রশ্ন করে বুঝে নেওয়াটাও হবে অপেক্ষাকৃত সহজ। এভাবে প্রস্তুতি নিলে ক্লাসের পরে খুব বেশি সহযোগিতার প্রয়োজন পড়বে না। পাঠ্যবই না পড়ার কুফল অনেক। পাঠ্যবই মনোযোগ দিয়ে না পড়ার ফলে মৌলিক ধারণা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়। তা ছাড়া সৃজনশীল পদ্ধতিতে পাঠ্যবইভিত্তিক প্রশ্ন হয় বলে পাঠ্যবই পড়ার বিকল্প নেই।
ক্লাসনোট
ক্লাসে শিক্ষক যা পড়াচ্ছেন তা সংক্ষেপে নোট নিতে হবে। পরবর্তী সময়ে বাসায় গিয়ে সেসব পয়েন্টগুলোর বিস্তারিত আলোচনা যতটুকু মনে আছে লিখে ফেলো। প্রথমে মনে না এলেও একবার লেখা শুরু করলে দেখবে শিক্ষকের কথা ধীরে ধীরে সব মনে পড়ছে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো। এই ক্লাসনোট পরীক্ষায় প্রস্তুতি নিতে তোমাকে অনেক সহযোগিতা করবে। ক্লাসনোট নেওয়া অন্য যে কোনো গাইড বইয়ের ওপর নির্ভর করা বা কোচিংয়ের শিট অনুসরণ করার চেয়ে উপকারী।
অডিও/ভিডিও রেকর্ড
কোনো কোনো শিক্ষার্থী প্রথমবার একটি বিষয় পুরোপুরি নাও বুঝতে পারে। তারা চাইলে সাধারণ রেকর্ডিং ডিভাইসের সহায়তা নিতে পারে। শিক্ষকের অনুমতি নিয়ে ক্লাস লেকচারটি অডিও বা ভিডিও রেকর্ড করে রাখতে পারো। বাড়ি ফিরে বারবার শুনলে বা দেখলে বিষয়টি সহজে বুঝতে পারবে।
পত্রিকা ও পাঠ্যক্রমের বাইরের বই
গ্রহণ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করতে পারো। এতে পড়ার প্রতি আগ্রহ বাড়বে, সমৃদ্ধ হবে সাধারণ জ্ঞানের ভা-ার। পত্রিকা ছাড়াও পাঠ্যপুস্তকের বাইরের বই যেমন সাহিত্যের এবং অন্যান্য বিষয়ের বই পড়তে পারো। এর ফলে জটিল বিষয় সহজে বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। তা ছাড়া প্রতিটি দৈনিক পত্রিকায় শিক্ষা পাতা থাকে, যেখানে প্রতিদিন একাধিক শ্রেণির একাধিক বিষয়ের ওপর প্রশ্নোত্তর-আলোচনা প্রকাশিত হয়। দৈনিক পত্রিকার শিক্ষা পাতা নিয়মিত অনুসরণ করলে সেখান থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারো।
ওয়েবসাইট ও ইউটিউব
আজকাল ইন্টারনেটে প্রচুর অ্যাকাডেমিক টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়। এ রকম ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলগুলোর একটি তালিকা তৈরি করে নাও। তোমার পছন্দের সাইটে গিয়ে কাক্সিক্ষত পাঠ বুঝে নিতে পারো সহজেই। তা ছাড়া পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আরও জানতে সহযোগিতা নিতে পারো গুগলের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
