বছরের পর বছর ৫ স্কুলছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড

ঢাকাঃ পাঁচ জন ছাত্রীকে ধর্ষণের দায়ে একটি মাধ্যমিক স্কুলের শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ধর্ষণ ছাড়াও কয়েকজন ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। এ ঘটনা ঘটেছে চীনের হুনান প্রদেশের লংহুই কাউন্টিতে। খবর চায়না ডেইলি’র।

গত শুক্রবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গেছে। এর আগে লং ফেইঝু (৬০) নামের ওই শিক্ষকের সাজা মৃত্যুদণ্ড অনুমোদন করে সুপ্রিম পিপলস কোর্ট। এরপর সেই রায় বাস্তবায়ন করে শাওইয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট।

আদালত জানায়, ২০১৬ সালের এপ্রিল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত হেড টিচার থাকা অবস্থায় ওই পাঁচ ছাত্রীকে ধর্ষণ করেন ফেইঝু। ওই ছাত্রীদের বয়স তখন ১২-১৪ বছর ছিল। তাদের মধ্যে আবার তিন জনের বয়স ১৪ বছরের কম ছিল।

জানা গেছে, নিজের অফিস, স্কুলের ডরমিটরি এবং ফেইঝুর বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। তার ধর্ষণের শিকার সব ছাত্রীরই পরবর্তীতে মানসিক সমস্যা দেখা দেয়। তাদের মধ্যে একজন আত্মহত্যাও করেন।

ওই পাঁচ জনকে ধর্ষণ ছাড়াও আরও তিন ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন ফেইঝু। তাদেরও বয়স ১২-১৪ বছরের মধ্যে।

চীনের ফৌজদারি আইন অনুযায়ী, ধর্ষণের দায়ে কেউ অভিযুক্ত হলে তাকে ১০ বছরের বেশি কারাদণ্ড, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে যারা ১৪ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণ করে তাদের ক্ষেত্রে সাজা হয় কঠোর।

আদালত তার রায়ে বলেন, ফেইঝুর ঘটনা অত্যন্ত গুরুতর। এটা আইন ও নৈতিকতার তলানি লঙ্ঘন করেছে এবং গুরুতর নেতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি করছে।

এ মামলায় শাওইয়াং আদালত ফেইঝুকে মৃত্যুদণ্ডের সাজা দেন। সেই রায় বহাল রাখেন হুনান প্রাদেশিক হাই পিপলস কোর্ট এবং রায়ের অনুমোদন করেন সুপ্রিম পিপলস কোর্ট।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.