রফিকুল আলম:
তোজাম্মেল আযম ও মাহাবুব চান্দু দুই বছরমেয়াদি মেহেরপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম সভাপতি ও দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- আনোয়ারুল ইসলাম কালু ও মাহবুবুল হক মন্টু।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পদে চ্যানেল নাইন-এর প্রতিনিধি নাসের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি এ সিদ্দিকী শাহীন এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের অর্থনীতির মাসুদ রানা।
নির্বাহী সদস্যরা হলেন- ডেইলি স্টার প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর আমান, দৈনিক দিনকালের হারুনুর রশিদ রবি, আমাদের সূর্যোদয় পত্রিকার মুহম্মদ মহসীন ও ভোরের কাগজের মর্তুজা ফারুক রুপক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
