নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর ধানমন্ডির এক বিশেষ রেস্তোরাঁয় ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে “হিউম্যান এইড ইন্টারন্যাশনাল” এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরু হয় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এর মা প্রয়াত কাজী নূরজাহান বেগম এঁর রুহের মাগফেরাত প্রার্থনার মাধ্যমে। প্রয়াত রত্নগর্ভা জননী তাঁর একমাত্র কন্যা সন্তানকে মানবাধিকার কাজে নিয়োজিত রেখে গেছেন পৃথিবীতে এই মর্মে আঞ্চলিক নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তব্যে শিক্ষাবার্তা ডট কম পত্রিকার প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান বলেন, মহাসচিব সেহলী পারভীন এর নেতৃত্বে যেভাবে এই প্রতিষ্ঠান পরিচিতি লাভ করছে অতি সংক্ষিপ্ত সময়ে সারা বিশ্বের মানুষের দারপ্রান্তে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে।

মঙ্গলবার দুপুরে দেশের বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সারাদেশে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার প্রস্ততির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় কমিটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মহাসচিব সেহলী পারভীন।
তিনি সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন এর প্রতিপাদ্য ও দিকনির্দেশনা দেন।
এসময়ে তিনি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ও খাল-বিল, নদী-নালা, বন-জঙ্গল, পাহাড়, সমুদ্র, মাটির গুণাগুণ বিনষ্টকারিদের সম্পর্কে বিক্ষুব্ধ বক্তব্য রাখেন।
১০ ডিসেম্বর সকাল ৯টায় সারাদেশে এক যোগে দিবসটি পালন করবে হিউম্যান এইড এর সকল সদস্যবৃন্দ।
আয়োজনে ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মুখপাত্র মো. ফয়সাল চৌধুরী। তিনি আন্তর্জাতিক মর্যাদায় আসনে আসীন সমাজকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বরিশাল, খুলনা, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, ফরিদপুর, ছৈয়দপুর, দিনাজপুর, নাটোর, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, গাজীপুর, টাঙ্গাইল মধূপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা কমিটিসহ সকল কমিটির সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় উপস্থিত থেকে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন প্রস্তুতি সভা সফল করেন।
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতিবছর ১০ ডিসেম্বর পালিত হয়। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এই দিনে সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন। সকল বাধা অতিক্রম করে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আজ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
