আবুল হোসেন বাবলু, রংপুর ব্যুরো: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১ টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩’ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রংপুর মেট্রোপলিটন এলাকায় মোট ৩৬ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ২৮, ২৯, ৩০ ও ৩১ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৮ ডিসেম্বর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রংপুর মহানগরীর সকল ফটোকপি’র দোকান বন্ধের পাশাপাশি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখে পরীক্ষা চলাকালীন কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে ০৮.৩০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
কেন্দ্রসমূহ- আরসিসিআই স্কুল এন্ড কলেজ, রংপুর মহানগর, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি সিটি কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, সালেমা গার্লস হাই স্কুল, সমাজ কল্যাণ বিদ্যাবিধী স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মুলাটোল গার্লস হাই স্কুল, রংপুর হাই স্কুল, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (প্রাইমারি শাখা), পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক শাখা), পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা), রংপুর সরকারি কলেজ, রংপুর জিলা স্কুল, শিশু নিকেতন হাই স্কুল, মরিয়ম নেছা গার্লস হাই স্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর পিটিআই, লালকুঠি গার্লস স্কুল এন্ড কলেজ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (প্রাইমারি শাখা), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক শাখা), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা) দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রসা, কারমাইকেল কলেজ (একাডেমিক ভবন) কারমাইকেল কলেজ (বিজ্ঞান ভবন), কারমাইকেল কলেজ (উচ্চ মাধ্যমিক ভবন), কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজ, তাজহাট উচ্চ বিদ্যালয়, এবং আদর্শ উচ্চ বিদ্যালয় রংপুর মহানগর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
