নিজস্ব প্রতিবেদক।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাম হোসেন টুটুল নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
টুটুল উপজেলার দক্ষিণ বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত প্রশ্ন ফাঁস করে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে। তবে চেষ্টা করেও এ বিষয়ে শিক্ষক টুটুলের বক্তব্য জানা যায়নি।
অভিভাবক সাহেলা বেগম বলেন, গত বৃহস্পতিবার শিক্ষক টুটুল তার মোবাইল নম্বর লিখে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে অভিভাবকদের যোগাযোগ করতে বলেন। ৫০০ থেকে ১ হাজার টাকার বিনিময়ে গণিত প্রশ্ন পাওয়া যাবে বলে প্রস্তাব দেন।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ইউএনও ও জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষার পর তদন্ত শুরু হয়। এতে প্রশ্ন বিক্রির সত্যতা মিলেছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শিক্ষক টুটুলকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত করেছেন বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
