নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের ২০২৩-২৪ সালের সাধারণ নির্বাচনে মো. আব্দুল মোতালেব সভাপতি এবং মো. ছরোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে মোতালেব-ছরোয়ার পরিষদ বিজয়ী হয়েছে।
সভাপতি পদে মো. আব্দুল মোতালেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ৩৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ছরোয়ার হোসেন ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুর হোসেন পেয়েছেন ৩৯৪ ভোট।
এ ছাড়া মোতালেব-ছরোয়ার পরিষদ থেকে সহসভাপতি পদে মো. এমদাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আল মামুন, যুগ্ম সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, মহিলা সম্পাদিকা পদে মেহেরুন্নেছা সুমি এবং সদস্য পদে মো. আলী আশ্রাফ, মো. ছানোয়ার হোসেন, এসএম আবুবকর ছিদ্দিক, মো. রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ মামুন হোসেন, একেএম মহিউদ্দিন (কাজল), হাফেজ মাওলানা মোহাম্মদ উল্যাহ নির্বাচিত হয়েছেন।
মনির-মঞ্জুর পরিষদ থেকে সহসভাপতি পদে মো. মনিরুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক একেএম আরিফুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ওয়াজেদুর রহমান আরাফাত এবং সদস্য পদে সুমনা আক্তার, মো. তারিক হাসান ও ইমাম হাসান রাজা নির্বাচিত হয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
