শিক্ষাবার্তা ডেস্ক।।
টেকসই সরবরাহ শৃঙ্খল বিকাশে সদস্য রাষ্ট্রের সক্ষমতা জোরদার এবং উৎপাদনশীল ও স্থিতিস্থাপক বিষয়ে বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটি ভিয়েনায় ইউনিডোর ২০তম সাধারণ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও)’র ১৭২টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, মন্ত্রী ও উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
কোভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক ব্যাঘাত ঘটে যা সারা বিশ্বে উৎপাদক, শিল্প ও ভোক্তাদের প্রভাবিত করেছে।
প্রস্তাবটি ইউএনআইডিওকে বিভিন্ন দেশ ও অর্থনীতিকে সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা উন্নীত করতে সাহায্য করবে এবং তাদের ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করবে।
প্রস্তাবটি সংশ্লিষ্ঠ অংশীজনের মধ্যে প্রয়োজনীয় আলাপ-আলোচনা উৎসাহিত করবে এবং উৎপাদনকারী দেশ ও সরবরাহকারীদের সমর্থন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ব ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্ব, স্থিতিস্থাপকতা ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
