এইমাত্র পাওয়া

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষিকা আহত

ঢাকাঃ রাজধানীর মৎস্য ভবন এলাকায় দিনের বেলা ছিনতাইয়ের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষক। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে গিয়ে শিক্ষকের ডান পায়ের হাড় ভেঙে গেছে। বাঁ হাতও জখম হয়েছে।

আহত মাহমুদা বেগম শিমু (৪৭) উদয়ন স্কুলের গার্হস্থ্য অর্থনীতির শিক্ষক। মাহমুদা বেগম হাজারীবাগের গণকটুলি এলাকায় থাকেন। গতকাল এ ব্যাপারে শিক্ষক মাহমুদা বেগম বলেন, স্বামীর সঙ্গে রিকশায় করে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি।

শিক্ষক বলেন, ‘পেছন থেকে হঠাৎ দুজন মোটরসাইকেল আরোহী এসে আমার হাতের ভ্যানিটি ব্যাগে হ্যাচকা টান মেরে দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, ‘আমার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার সময় আমি রিকশা থেকে পড়ে যাই। এতে ডান পা ও বাঁ হাতে আঘাত পাই।’

স্বজনরা জানান, এই শিক্ষিকাকে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.