ঢাকাঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে (মমতাজ ভবন) এ ভোট গ্রহণ চলবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বছর শাপলা ফোরামের নির্বাচনে ৩০ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। বিশ্ববিদ্যালয়ের ২৫১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের প্রত্যক্ষ ভোটে ১৫ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকদের মনোনয়নপত্র সংগ্রহ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ২ ডিসেম্বর ভোট-গ্রহণ ও গণনা শেষে ওই দিনই ফল প্রকাশ করা হবে। পরবর্তীতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বণ্টন করে কমিটি ঘোষণা করা হবে।
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, আমরা প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছি। বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
