ময়মনসিংহঃ জেলার ভালুকা উপজেলার বান্দিয়া শহীদ স্মৃতি বিএম কলেজ থেকে এ বছর ২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়ে একজন কৃতকার্য হয়েছেন। গত রোববার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে ঢাকা বোর্ড থেকে অনুমোদন পায় বান্দিয়া শহীদ স্মৃতি বিএম কলেজ। তেমন কোনো অবকাঠামো না থাকলেও ১৭ জন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এ বছর ২৪ জন পরীক্ষার্থী বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে রাখি হাসদা নামে মাত্র একজন শিক্ষার্থী কৃতকার্য হয়।
কলেজের অধ্যক্ষ ফারজানা আফরোজ বলেন, আমরা তো নিয়মিতই পাঠদান করেছি, কিন্তু কী কারণে এতো সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হলো তাতো বলতে পারছি না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
