শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ পদের জব আইডি-১০১৮০।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে ১০ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ১০ হাজার ৫৭৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ উত্তীর্ণ প্রার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার কেন্দ্রগুলো হলো—মডেল একাডেমি, পাইকপাড়া গভ. (ডি-টাইপ) কলোনি, মিরপুর-১, ঢাকা; সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবি রোড, কলেজগেট, মোহাম্মদপুর, ঢাকা; ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১, ঢাকা; শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা; বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, তালতলা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এবং ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ধানমন্ডি, ঢাকা।
লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।
প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্টকার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও কেন্দ্রের তালিকা এখানে দেখা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল