অবশেষে টাইমস্কেলের বদলে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো: গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ৩ জন কর্মকর্তা, অধিদপ্তরের দুইজন পরিচালক, ৯জন আঞ্চলিক উপপরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আবেদন কারার প্রসঙ্গে কর্মকর্তারা বলেন, নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ পেলে যেভাব এমপিওভুক্তি করার জন্য আবেদন করতে হয় ‘উচ্চতর গ্রেড’র জন্য একইভাবে আবেদন করতে হবে। আবেদনের সময়ের ব্যাপারে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তারা।
এর আগে নতুন জাতীয় পে-স্কেলে টাইমস্কেল বাতিল করা হয়। আর তাই টাইমস্কেল শব্দে আপত্তি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আপত্তি এড়াতে ‘উচ্চতর গ্রেড’ শব্দ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
কর্মকর্তারা জানান, এমপিও বিধিমালাতে টাইমস্কেলটা উচ্চতর বেতন স্কেলের কথা বলা হয়েছে। টাইমস্কেলটা ২০১৫ সালের যে পে-স্কেল সেই পে-স্কেলে টাইমস্কেলটা বাদ দেওয়া হয়েছে। এখন ২০১৮ সালের যে এমপিও বিধিমালা সেখানে উচ্চতর বেতন স্কেল হিসেবেই এটা ধরা আছে।
এছাড়া সভায় নতুন আরও ৮৯৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি নভেম্বর মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।
নতুন এমপিওভুক্তদের মধ্যে বরিশাল জেলায় ৫০ জন, চট্টগ্রামের ৭১ জন, কুমিল্লা ৫৩, ঢাকা ২০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহ ৯৫, রাজশাহীতে ৮৭, রংপুরে ১৮৯ এবং সিলেটে ৩৭। তারা সবাই বিভিন্ন সময়ে নিয়োগ পেলে অনলাইনে আবেদন করেছিলেন। এছাড়াও অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭ জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
এছাড়াও ভুল সংশোধন আছে ১১৯২। বদলি ৩০০, পদোন্নতি ১৮২ এবং ৫৪ জনকে বকেয়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
