ফেনীঃ এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজে থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢ বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশের কারণে এ ফলাফল হয়েছে। এই ফলাফলের জন্য সকল পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যমতে, এবার ফেনী সরকারি কলেজে থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৪৬১ জন অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৩১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
