নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮১২ জন শিক্ষার্থী। আর পাসের হার ৯৮.৬৫ শতাংশ।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ১ হাজার ৯২ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ হাজার ৮৭ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৫৪ শতাংশ।
তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৩৩ জন, ফেল করেছেন ৫ জন এবং জিপি ৫ পেয়েছেন ৬৬৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন। ফেল করেছেন ২ জন এবং জিপি-৫ পেয়েছেন ৬৬ জন।
মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন।
ফলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা আরও ভালো করতে চাই। শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ফল উন্নতির চেষ্টা করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
