নেত্রকোনাঃ জেলার ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ এর নতুন রেজিস্ট্রার হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ।
ড. মোহাম্মদ হারুন গত ২৩ নভেম্বর রেজিস্ট্রার পদে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর নতুন রেজিস্ট্রারকে ফুল দিয়ে বরণ করে নেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবনিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং নতুন এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, ড. হারুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৮ বছর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৯৩ সালে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি, ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হতে স্নাতক (সম্মান) ও ২০০০ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
