এইমাত্র পাওয়া

পিয়ন দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা অফিস

কিশোরগঞ্জঃ জনবল কাঠামোতে মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মকর্তা-কর্মচারীর ৬টি পদ থাকলেও জেলার হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চলছে মাত্র একজন পিয়ন দিয়ে।

জানা যায়, চলতি বছরের জুন মাসে মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে নূরে আলম তার স্থলাভিষিক্ত হন। কিন্তু অসুস্থতার অজুহাতে তিনি যোগদানের পর থেকে অফিস করেননি বলে অভিযোগ রয়েছে।

উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও উন্নয়ন, একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান, পরিদর্শন, শিক্ষক প্রশিক্ষণ, তথ্য হালনাগাদকরণ, বিভিন্ন জরিপ ও প্রযুক্তির ব্যবহারসহ সহশিক্ষা ক্রমিক কার্যক্রম তথা বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের আরোপিত দায়িত্ব মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা জানান, দেশের প্রতিটি উপজেলাতেই আমাদের জনবল সংকট রয়েছে। নতুন নিয়োগ না হলে এ সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এজন্য হয়তো আগামী জাতীয় নির্বাচনের পর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম জানান, আমি সড়ক দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ থাকায় অফিস করতে পারছি না। সুস্থ হয়েই আমি অফিসে যোগদান করবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.