ঢাকাঃ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের জন্য ১৬৯ জনকে প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। তবে অর্ধেকেরও বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ থেকে বাদ যাচ্ছেন।
সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর থেকে সেসিপে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভি-রোল ফরম যাচাই শেষে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়। এরপর গত রবিবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে।
ওই সূত্র আরও জানায়, নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনেকেই ভি-রোল ফরম জমা দেয়নি। আবার অনেকের কাগজপত্রে সমস্যা রয়েছে। সব মিলিয়ে অর্ধেকেরও বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, সেসিপের মাধ্যমে ১৬৯ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। তবে নানা কারণে সেই সংখ্যা কমে ৭২ জন হয়েছে। এই ৭২ জনকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘সেসিপের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশের অনুমোদনের ফাইল সচিবের দপ্তরে রয়েছে। সেখান থেকে ফাইল আমাদের শাখায় আসলে আমরা তা এনটিআরসিএতে পাঠিয়ে দেব।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
