এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ বছরের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
রেজিস্ট্রার আরটিভি নিউজকে জানান, চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় বিনিময় করা হবে। সেখানে ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম, একাডেমিক কার্যক্রম, শিক্ষক, ছাত্র-ছাত্রী ইত্যাদি বিনিময় হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামসহ অন্যরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর এই চুক্তি স্বাক্ষর করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
