এইমাত্র পাওয়া

সরকারি চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে অনশন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে ফের গণঅনশনে বসছেন ৩৫ চাই আন্দোলনকারীরা। আগামী ৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করবে তারা।

 

বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী ও সুরাইয়া ইয়াসমিনসহ অন্যান্য কেন্দ্রীয় সমন্বয়করা জানায়, চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি আদায়ের জন্য বিজয়ের মাসে এই গণঅনশন হবে জীবন মরণ লড়ায়ের এক আন্দোলন। দাবি না মানা পর্যন্ত এই গণঅনশন চলবে।

তাদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে— চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

সংগঠনটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী গণমাধ্যমকে বলেন, এখন শুধু সরকারি চাকরি নয় বেসরকারিতেও আবেদনের সময়সীমা ৩০ বছর। দেখা যাচ্ছে, বিভিন্ন মানবিক কারণে অনেকে এই সময়ে তাদের পড়াশোনা শেষ করতে পারে না। কিন্তু তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বয়স না থাকায় চাকরিতে আবেদন করতে পারছে না। এর ফলে দেশ তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে উচ্চশিক্ষিত একটি জনগোষ্ঠি বেকার থাকায় পরিবার ও সমাজর জন্য বোঝা হয়ে থাকছে।

এ সময় তিনি আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত নির্বাচনের ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার একটি আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখন এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে তারা। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বিষয়টি তাকে বুঝিয়ে বলাই সুযোগের অপেক্ষায় রয়েছি আমরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.