সাত কলেজের স্নাতকের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ প্রকাশ

অপূর্ব চক্রবর্তী, সোহরাওয়ার্দী কলেজ  প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতকের বিভিন্ন বর্ষের ২০২৪ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। এ একাডেমিক ক্যালেন্ডারে স্নাতকের বিভিন্ন বর্ষের ফরম পূরণ ও পরীক্ষার সম্ভাব্য তারিখের কথা উল্লেখ করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধূরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সাত কলেজের পরীক্ষা ও দ্রুত ফলাফল সম্পূর্ণ করবার লক্ষ্যে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনার্স ২য় বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২২) ফরম পূরণের সম্ভাব্য তারিখ ২০ জুন এবং পরীক্ষা শুরু ২৯ জুলাই।

অনার্স ৩য় বর্ষের (শিক্ষাবর্ষ ২০২০-২১) ফরম পূরণের সম্ভাব্য তারিখ ২১ জুলাই এবং পরীক্ষা শুরু ২৬ আগস্ট।

এবং অনার্স ৪র্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ফরম পূরণের সম্ভাব্য তারিখ ২২ আগস্ট এবং পরীক্ষা শুরু ২৬ সেপ্টেম্বর।

এর আগে ১৯ অক্টোবর অনার্স ১ম বর্ষের (শিক্ষাবর্ষ ২০২২-২৩) ফরম পূরণ ও পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়। যেখানে ফরম পূরণের সম্ভাব্য তারিখ ২ জুন এবং পরীক্ষা শুরু ১ জুলাই উল্লেখ করা হয়।

উল্লেখ গত ১৭ ও ১৯ অক্টোবর থেকে যথাক্রমে অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলমান রয়েছে। এছাড়াও আগামী ১৩ ডিসেম্বর থেকে অনার্স ২য় বর্ষের পরীক্ষা শুরু হবার কথা রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.