লালমনিরহাটঃ লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে এসএসসি ২০২৩ এর প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যালয়ের মূল ফটকের ভিতরে এবং বাহিরে দুটি তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় প্রায় ৩ঘণ্টা বিদ্যালয়ে আটক থাকেন অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এক পর্যায়ে বিকেল চারটার দিকে স্কুল ছুটি হলে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা বের হতে না পেরে হইচই শুরু করে দেয়। পরে স্কুলের শিক্ষার্থীদের বের হওয়ার সুযোগ দিয়ে মূল ফটকে পুনরায় তালা ঝুলিয়ে রাখে তারা। এ সময় বিদ্যালয়ে আটকা পড়েন অন্যান্য শিক্ষকগণ। পরে বিকাল ৫টার পর পুলিশ এসে মূল ফটকের তালা খুলে দেয় এবং শিক্ষকদের নির্বিঘ্নে বেরিয়ে যেতে সহযোগিতা করে। এ সময় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয় পুলিশ।
লালমনিরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ফেল করা শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় তারা যেন পুনরায় প্রাথমিক নির্বাচনের পরীক্ষা দিয়ে পাশ করে। কিন্তু তারা পুনরায় ফেল করে। ফলে তারা বোর্ড পরীক্ষা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তারা কর্তৃপক্ষের নিয়ম না মেনে স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসককে অবগত করেছি, তারা এই বিষয় সিদ্ধান্ত নিবেন।
তিনি জানান, এবারের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় ৪৮ জন পরীক্ষার্থী ফেল করলেও পরবর্তীতে আবারও পরীক্ষা নিয়ে ২৪ জন পরীক্ষার্থীপাস করে, তারা ফরম পূরণ করতে পেরেছে। গত ১৩ নভেম্বর ফরম পূরণের সর্বশেষ সময় ছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
