ঢাকাঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসনে ৩১৪১ জন শিক্ষার্থী এবং ১৩০ জন শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পশ্চিম তীর থেকে ৬৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা পিসিবিএস এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ বোমাবর্ষণে ৩১১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় পশ্চিম তীরে নিহত হয়েছেন ২৪ জন ছাত্র।
ইসরাইলি আগ্রাসনে ৪৮৩৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন যার মধ্যে গাজা উপত্যকায় আহত হয়েছেন ৪৬১৩ জন এবং পশ্চিম তীরে ২৫০ জন। এছাড়া ৪০৩ জন শিক্ষক এবং শিক্ষা বিষয়ক প্রশাসনিক কর্মকর্তা ইসরাইলের বোমা হামলায় আহত হয়েছেন। এর পাশাপাশি ৪০ জন শিক্ষক এবং কর্মকর্তাকে পশ্চিম থেকে গ্রেফতার করা হয়েছে।
পিসিবিএস এর রিপোর্ট বলা হয়েছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে ২৩৯টি সরকারি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে ৪৫টি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি জাতিসংঘ পরিচালিত ৪৫টি স্কুল ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইউনিসেফ জানিয়েছে, ইসরাইলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত গাজা উপত্যকায় সাত লাখ শিশু উদ্বাস্তু হয়েছে। পার্সটুডে
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
