ববির উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক বদরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বর্তমানে তাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদটি শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে ২০২২ সালের ১৯ এপ্রিল যোগদান করেন৷ এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.