অবরোধে শুক্র ও শনিবার ক্লাস নেবে শাবিপ্রবি

ঢাকাঃ হরতাল ও অবরোধ চলাকালীন সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা বন্ধ থাকায় শুক্র ও শনিবার ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

উপ-উপাচার্য বলেন, শুক্র ও শনিসহ যে দিনগুলোতে হরতাল ও অবরোধ থাকবে না, ঐ দিনগুলোতে বিশ্ববিদ্যালয় বাস চলাচল করবে। এ দিনগুলোতে বিভাগ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে ক্লাস ও পরীক্ষা নিবেন। এছাড়া আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে হরতাল অবরোধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিনি বাস চলাচল করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.