এইমাত্র পাওয়া

রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এজিএম

সারোয়ার মিরন।।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারন সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে ২২ নভেম্বর।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেজর (অবঃ) অাবদুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন অাজাদ সোহেল, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, অাওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অাবদুল ওয়াহেদ মুরাদ,  চর রমিজ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম ছারোয়ারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান এবং সহপ্রধানগন।
সভায় বিগত  তিন বছরের অার্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। উপজেলায় মাধ্যমিক শিক্ষা এবং শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অালোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সরকারি এবং বেসরকারী শিক্ষকদের মধ্যে বেতন সংক্রান্ত বৈষম্য হ্রাস করতে মহান সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি অাকর্ষন করে কথা বলবেন। এছাড়া সমিতির সার্বিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার অাশ্বাস দেন।
সমিতির সভাপতি মোঃ অাবদুজ জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক গোলাম শওকত এমরান।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী চার শিক্ষক- অলোক চন্দ্র দাস, একেএম নুরুল অামিন, অাবদুল গনি, হারাধন চন্দ্র দাসকে বিদায়ী সংবর্ধনা এবং উপজেলা সমিতির ফান্ড থেকে অার্থিক সুবিধার চেক হস্তান্তর করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.