ঢাকাঃ আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীতের আবহ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী দুইদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানান তিনি।
গত প্রায় এক মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় কিছুটা বাড়লেও দেশের অধিকাংশ অঞ্চলে কমেছে রাতের তাপমাত্রা।
এদিকে, রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
