মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু তালেব শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির বিদায়ী সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো.ইউসুফ আলী।
সমিতির ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করেন সভার সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আবু তালেব শরীফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সমিতির বিদায়ী কোষাধ্যক্ষ আবদুর রহমান জাফর, সহ-সভাপতি মো.মোশারেফ হোসেন, পরিচালক মো.ইসমাইল হোসেন এবং নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো.নকীব উদ্দিন, সহ-সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নুরুল হক, সম্পাদক মুহাম্মদ আবদুল ওহাব, ট্রেজারার মো.আবুল বাশার, পরিচালক মো.মোয়াজ্জেম হোসেন ও আবুল কালাম। উল্লেখ্য ১৫ই নভেম্বর অনারম্বর পরিবেশে কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়।
সবশেষে বিদায়ী সভাপতি মো.ইউসুফ আলী সকলের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন এবং নব-নির্বাচিত সভাপতি মো.নকীব উদ্দিনকে তার দ্বায়িত্ব বুঝিয়ে দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল