পটুয়াখালী প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন।।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্তদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল বোর্ডে মোট ১৪১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য সাক্ষরিত প্রকাশিত তালিকা অনুযায়ী বরিশাল বোর্ডে এবারে (২০১৯ সাল) মোট ১৩২ জন মেধাবৃত্তি পেয়েছেন। যারমধ্যে পটুয়াখালী জেলায় বিজ্ঞান বিভাগে ১১ জন, মানবিক বিভাগে ৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ জনসহ মোট ২১ জন মেধাবৃত্তি পেয়েছেন। অপরদিকে উপজেলা অনুযায়ী সাধারণ বৃত্তি পেয়েছেন ১৬৮ জন। যারমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২ টি উপজেলায় ২ জন মেয়ে এবং ২ জন করে ছেলে এ বৃত্তি পেয়েছেন। এদিকে ৬ জেলায় মোট ১ হাজার ১০৯ জন সাধারণ বৃত্তির তালিকায় রয়েছেন। যার মধ্যে পটুয়াখালী জেলায় বিজ্ঞান বিভাগে ৯৫ জন, মানবিক বিভাগে ৪৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জনসহ মোট ১৮৯ জন সাধারণবৃত্তি পেয়েছেন।
####
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
