নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। আগামী ৯ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
শনিবার এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, শুধু অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ কার্যক্রম পরিচালিত হবে।
তিন ধাপে এর নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে প্রিলিমিনারি, দিতীয় ধাপে লিখিত ও তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এনটিআরসিএ ওয়েবসাইটে (http://www.ntrca.gov.bd) বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আবেদনের ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
