মোঃ রবিউল ইসলাম (রবীন), আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ বগুড়া জেলার আদমদীঘিতে বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। এই দীর্ঘ সময়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণে উদ্ধৃমূখী সম্প্রসাসারনের কাজ হয়েছে। অবকাঠামোখাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে নানা সাহায্য পেয়েছে। নানা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বেঞ্চ, বৈদ্যুতিক ফ্যান সরকার থেকে সরবরাহ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সময় উপজেলার সান্তাহার পৌরসভায় বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজ, সান্তাহার মহিলা কলেজ, হাজি তাছের আহম্মেদ মহিলা কলেজ, সান্দিড়া শহীদ সিরাজ খান উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। এ ছাড়া নশরৎপুর ইউপিতে খালেদা হাবিুবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় স্তর পরিবর্তন হয়ে বেতনভুক্ত হয়েছে। গোড়গ্রাম মডেল আইডিয়াল স্কুল, কোয়াকুঞ্চি উচ্চ বিদ্যালয়,কদমা উচ্চ বিদ্যালয়, প্রান্নাথপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়,ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় নিন্ম গ্রেড থেকে উচ্চ গ্রেডে স্তর পারিবর্তন হয়ে বেতনভুক্ত হয়েছে।
এমপিভুক্ত প্রক্রিয়ায় আছে পাহালোহানপাড়া আধুনিক দাখিল মাদ্রাসা, কুন্দ্রগ্রাম বানিয়াগাড়ি দাখিল মাদ্রাসা, চেচুয়া দাখিল মাদ্রাসা.কুসম্বি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, তারতা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও তিলচ শিববাটি উচ্চ বিদ্যালয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া অফিস সূত্রে জানা গেছে, সরকারি কলেজসমুহের অবকাঠামো উন্নয়ন এবং বিজ্ঞান শিক্ষার সম্প্রাসারণ প্রকল্পের আওতায় সান্তাহার পৌর শহরে সান্তাহার সরকারি কলেজের ৬ তলা ভবন নির্মাণ কাজ চলছে। এই ভবন নির্মাণের ব্যয় ৬ কোটি ২৫ লক্ষ টাকা। এ ছাড়া এই কলেজে ৫০ লক্ষ টাকা ব্যায়ে একটি মসজিদ নির্মাণ কাজ চলছে ।
উপজেলা সদরে আদমদীঘি আই,পি,জে উচ্চ বিদ্যালয়ে উর্দ্ধমুখী সম্প্রসারন কাজ হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার নশরৎপুর ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার কলসা আহসান উল্লাহ ইনস্টিটিউশনে উর্দ্ধমুখী সম্প্রাসারন কাজ হয়েছে। কড়ই আলহাজ¦ আশরাফুন্নেশা আলীম মাদরাসায় ৪ তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কোমারপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, কাঞ্চনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,বিহিগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়,শাঁওইল উচ্চ বিদ্যালয়ে উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ হয়েছে।
সান্তাহার পৌর শহরে বনমালি পরমেশ^র উচ্চ বিদ্যালয়ে সি-১. ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ হয়েছে। আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের একটি একাডেমিক ভবন ৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ হয়েছে। এ ছাড়া উপজেলার বেশ কিছু স্কুল-কলেজে শেখ রাসেল ল্যাব নির্মাণ হয়েছে। তা ছাড়া বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে ১ লক্ষ টাকার অনুদানে অবকাঠামো উন্নয়ন কাজ হয়েছে। সান্তাহার মহিলা কলেজ বগুড়া জেলা পারিষদের পক্ষ থেকে মোট ৩ লক্ষ টাকার অনুদান পেয়েছে, যা কলেজের অবকাঠামো খাতে ব্যয় হয়েছে।
আদমদীঘি শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০০২ হতে ২০২৩ চলতি বৎসর পর্যন্ত উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার ও ক্ষুদ্র মেরামত,শিক্ষা উপকরণ ক্রয়,ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ ক্রয় বাবদ,সীমানা প্রাচীরসহ নানা প্রকল্পের মাধ্যমে ৯৫,৪৭৮৫০০ টাকার কাজ সন্তোষজনকভাবে বাস্তবায়ন হয়েছে।
আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান জানান, বর্তমান আ.লীগ সরকারের সদিচ্ছায় আদমদীঘিতে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অতীতে কোন সরকারের সময়ে হয়নি।
এ বিষয়ে সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ছায়ফুল ইসলাম জোয়ারদার জানান, অত্র উপজেলায় শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তসহ যে নানা উন্নয়নমূলক কাজ হয়েছে,তা বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ। বর্তমান সরকার যে শিক্ষা বান্ধব সরকার এই উপজেলার ব্যাপক শিক্ষা উন্নয়ন তার প্রমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
