গাজায় গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ

ঢাকাঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) মার্কিন যুক্তরাষ্ট্র কার্যালয়ের পরিচালক ক্রেইগ মোখিবার। গতকাল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমডেইলি মেইলের খবরে বলা হয়, পদত্যাগপত্রে মোখিবার লিখেছেন, ‘ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন যা চলছে তা পরিষ্কারভাবে গণহত্যা, যাকে আমরা বলতে পারি ‘‘টেক্সটবুক কেস অব জেনোসাইড’’। এ ব্যাপরে সংশয়ে ভোগার কোনো কারণ বা সুযোগ আর কারও নেই। আমাদের চোখের সামনে প্রতিদিন শত শত ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’

তিনি লেখেন, ‘এই গণহত্যার পর কী হবে তাও আমরা অনুমান করতে পারি। সেখানে জাতিগত ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিয়ে উগ্র জাতীয়তাবাদী বসতি স্থাপনকারীদের পুনর্বাসন করার যে ইউরোপীয় ঔপনিবেশিক প্রকল্প হাতে নিয়েছে ইসরায়েল, তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।’

মোখিবার তার পদত্যাগপত্রে লেখেন, ‘যুক্তরাষ্ট্র তার অপ্রতিরোধ্য শক্তি দিয়ে জাতিসংঘকে ঘিরে ধরেছে এবং তার প্রভাবে ইসরায়েলি লবি ব্যাপক শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের অধিকাংশ দেশ এই ভয়ঙ্কর গণহত্যাকে অকুণ্ঠভাবে সমর্থন করছে। তারা ইসরায়েলকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক, গোয়েন্দা তথ্য— এক কথায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। পশ্চিমা কর্পোরেট সংবাদমাধ্যমগুলেও এমনভাবে সংবাদ প্রকাশ করছে, যাতে এ পুরো প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।’

তিনি লেখেন, ‘দুঃখের বিষয় হলো, সবকিছু চোখের সামনে ঘটা সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠান (জাতিসংঘ) এই যুদ্ধ থামাতে কোনো পদক্ষেপ নিতে পারছে না। আমি এই অন্যায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।াধ্যম

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.