এইমাত্র পাওয়া

শিক্ষককে বরখাস্ত করলো জেলা শিক্ষা কর্মকর্তা!

ঝিনাইদহঃ জেলার সদর উপজেলার শালকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি শহরের কালিকাপুর মহিলা কলেজপাড়ার মৃত ফজলুল হকের ছেলে।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা এক চিঠিতে এ আদেশ দেন।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাম্মেল হককে আদালতে চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি সূত্র জানায়, চাকরি দেয়ার কথা বলে শিক্ষক মোজাম্মেল হক শহরের পাগলাকানাই এলাকার শারমিন সুলতানা নামে এক নারীকে প্রাইমারি স্কুলের ভুয়া নিয়োগ ও যোগদানপত্র প্রদান করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে নিয়োগ ও যোগদানপত্রের বিষয়টি জাল ও ভুয়া প্রমাণিত হলে শারমিন সুলতানা টাকা ফেরত চান। মোজাম্মেল ওই নারীকে ব্যাংকের একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে কোনো টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন, যার মামলা নং ৫৪১/২৩। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশের এসআই রোজনুজ্জামান তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.