নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নানা আলোচনা ও সমালোচনার মধ্যে নতুন শিক্ষাক্রমসংক্রান্ত সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আগামীকাল সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রমসংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চলতি শিক্ষাবর্ষে চালু হলেও আগামী কয়েক বছরে মাধ্যমিকের সব শ্রেণিতে তা চালু হবে। নতুন শিক্ষাক্রমে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অভিভাবকরা বলছেন, পরীক্ষা তুলে দিয়ে এই শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পদ্ধতি তুলে দিয়ে সনাতন ব্যবস্থায় ফেরার দাবি জানিয়েছেন তারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
