এইমাত্র পাওয়া

৪১ পুলিশ সদস্য আহত : ডিএমপি

ঢাকাঃ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। শনিবার বেলা সোয়া ৩টার দিকে এ আগুন দেওয়া হয়।

এদিকে আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.