অষ্টম অধ্যায়
মহাবিশ্ব
সংক্ষিপ্ত প্রশ্ন
১। পৃথিবী একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই নক্ষত্রকে কী বলা হয়?
উত্তর : পৃথিবী যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেই নক্ষত্রের নাম হলো সূর্য।
২। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। কোন যন্ত্রের সাহায্যে তুমি এসব নক্ষত্র আরো স্কষ্ট দেখতে পাবে?
উত্তর : রাতের আকাশের অসংখ্য তারা বা নক্ষত্র দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আরো স্কষ্ট দেখতে পাওয়া যাবে।
৩। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কিমি বেগে চলে।
তাহলে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে ১.৩ সেকেন্ড সময় লাগে।
৪। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কিমি। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট সময় লাগে।
৫। যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কিমি হয়, তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিমি।
৬। আলোর গতিতে চললে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বেশ কিছু সময় লাগে। এই সময়টি কত?
উত্তর : আলোর গতিতে চললে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ১,৩০,০০০ বছর সময় লাগত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
