এইমাত্র পাওয়া

এক যুগে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত এক যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯-২০২২ মেয়াদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষকসহ ২ লাখ ৩৮ হাজার ৫৭৯জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময়ে ২৬ হাজার ৩৫৩টি বেসরকারি ও রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে একজন করে প্রধান শিক্ষক ও ৪ জন করে সহকারী শিক্ষক হিসেবে সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭৬৫টি পদ সরকারিকরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.