এইমাত্র পাওয়া

ডোবায় মাদ্রাসাছাত্রের মরদেহ, শিক্ষক রিমান্ড

কুমিল্লাঃ জেলার হোমনায় মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা এ হত্যা মামলা করলে মঙ্গলবার সন্দেহভাজন তিনজনকে আটক আদালতে পাঠানো হয়েছে।

নিহত ১০ বছর বয়সী সজিব উপজেলার ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গোলাম মোস্তফা বলেন, ‘আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া সুন্নী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল সজিব। যারা ছেলেকে হত্যা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।’

হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, ‘নিহতের বাবা মামলায় কারও নাম উল্লেখ না করলেও সন্দেহভাজন আটক মাদ্রাসা সুপার মো. ইয়াসিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান আশিক ওরফে রুবেল ও স্থানীয় মনির হেসেনকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

গত ১৩ অক্টোবর থেকে সজিব নিখোঁজ ছিল। ১৬ অক্টোবর স্থানীয় এক নারী উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে পানি আনতে গিয়ে দুর্গন্ধ ও কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পান। নিহতের পিতা-মাতা গিয়ে ছেলে সজিবের লাশ শনাক্ত করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.