এইমাত্র পাওয়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
পদের সংখ্যা: ৫টি
লোকবল নিয়োগ: ১২ জন

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি।

পদের নাম: সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান

পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,৮০০-২১,৩১০ (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫টি
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি : ১,২ ও ৩ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৪ ও ৫নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ নভেম্বর ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.