নোয়াখালীঃ একাদশ শ্রেণির ক্লাস চলা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজে ৩৫ শিক্ষার্থীর কাছ থেকে স্মার্টফোন জব্দ করেছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার সকালে ক্লাসে মনোযোগী না হয়ে স্মার্টফোনে ব্যস্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আজাদ নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ক্লাসে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে স্মার্টফোন ব্যবহার না করে, অতি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করার কথা বলে তাদের ফোনগুলো ফেরত দেওয়া হয়।
সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আজাদ দুঃখ প্রকাশ করে বলেন, এমন অবস্থা দাঁড়িয়েছে, শ্রেণিকক্ষে লেখাপড়ায় মনোযোগ না দিয়ে শিক্ষার্থীরা ফোন নিয়ে ব্যস্ত থাকে। এ কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছিল। এ বিষয়টি শিক্ষকরা আমাকে জানালে টিচার্স কাউন্সিলের সভা করে শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে ইতোপূর্বে ক্লাসে নোটিশ দেওয়া হয়েছিল। শিক্ষকরা একাধিকবার শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানালেও কোনো কাজ হচ্ছিল না। তাই স্মার্টফোন জব্দের অভিযান চালানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
