এইমাত্র পাওয়া

মায়ের সাথে অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরঃ জেলায় বোয়ালমারীতে খাদিজা আক্তার মিম (১৮) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে পৌরসভার দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়ার নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মিম ফরিদপুর রাজেন্দ্র কলেজের (জাতীয় বিশ্ববিদ্যালয়) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সে পৌরসভার দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

প্রতিবেশীরা জানান, দুপুরে মিমের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। পরে নিজ কক্ষের দরজা-জানালা বন্ধ করে মিম সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তবে মিমের মা জানান, মিম প্রায়ই বিনা কারণে ঝগড়াঝাটি করতো। শনিবার দুপুরে জানালা-দরজা বন্ধ করে মিম নিজ কক্ষে ঘুমাতে যায়। সন্ধ্যা পর্যন্ত সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমকে পাওয়া যায়।

জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুনেছি আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.