এইমাত্র পাওয়া

দেশে মানসিক রোগে ভুগছেন ৪৮ দশমিক ৪ শতাংশ মানুষ

ঢাকাঃ দেশের ৪৮ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এদের মধ্যে ৫৪ দশ‌মিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশ‌মিক ২ শতাংশ নারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

শ‌নিবার (১৪ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপল‌ক্ষ্যে এক সংবাদ সম্মেলনে ‘সাইক্রাট্রিক মরবিটিস অ্যান্ড এডমিটেড প্যাশেন্ট’ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি ও এ্যালাইড বিভাগে ভর্তি রোগীদের উপর এ গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে ডিসিমেশন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগ।

গবেষণায় বলা হয়, সবার জন্য মানসিক নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন,সার্জারি এবং অ্যালাইড ২৪টি বিভাগে ভর্তি রোগীদের উপর এ গবেষণা পরিচালনা করে মনোরোগ বিদ্যা বিভাগ। ৩৪৭ জন ভর্তি রোগীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মানসিক রোগ বিদ্যা বিভাগ কথা বলে এ গবেষণা তৈরি করে। ভর্তি রোগীদের মাঝে ৪৮ দশমকি ৪ শতাংশ রোগী মানসিক সমস্যায় ভোগেন। বিভিন্ন বিভাগে ভর্তি মানসিক ডিস অর্ডার রোগীদের মাঝে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ২ শতাংশ নারী। ভর্তি রোগীদের বয়সের রেঞ্চ ৫১-৬৫ বছরের মধ্যে ৩৩ দশমিক ৩ শতাংশ রোগী এবং ৩১-৪০ বছরের রোগীদের মাঝে ১৯ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সবচেয়ে এলার্মিং হল বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের মাঝে মাত্র ৩ দশমিক ৬ শতাংশ রোগীকে মনোরোগ বিদ্যা বিভাগে রেফার্ড করা হয়েছে। মেডিসিন অনুষদের ভর্তি রোগীদের মাঝে ৫৫ দশমিক ৩ শতাংশ এবং সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি ৩৯ দশমিক ৩ শতাংশ রোগী মানসিক রোগে ভোগেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, মনোরোগ বিদ্যা বিভাগের এ গবেষণাটি সময়োপযোগী । এ গবেষণার মাধ্যমে রোগীসহ রোগীর চিকিৎসা সংশ্লিষ্টরা সচেতন হবেন। চিকিৎসকরা হাসপাতালে ভর্তিকৃত রোগীর সেবার মান আরো বৃদ্ধির জন্য প্রয়োজনানুযায়ী দ্রুত অন্য বিভাগের চিকিৎসার জন্য রেফারেল দেবেন। রেফারেলকৃত রোগীরা যাতে দ্রুত সেবা পায় সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

উপাচার্য বলেন, ভাল থাকার জন্য দিন শেষে সবাই একটু হাসুন, অপরের হৃদয়ের সহানুভূতি নিজের হৃদয় দিয়ে বুঝে পরিবারের সদস্যসহ সবার সঙ্গে আন্তরিকতার সাথে কথা বলুন। আমাদের মনে রাখতে হবে শরীর ও মন ভাল রাখার জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা করুন। মানসিক সুস্থতা ছাড়া শারীরিক সুস্থতা সম্ভব না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহাজাবিন মোর্শেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন ) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুহিত কামাল, চর্মরোগ বিভাগের অধ্যাপক ডা. হরষিত কুমার পাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্র্রজিত কুমার কুন্ডু, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, মনোরোগ বিদ্যা বিভাগের বিভিন্ন স্তারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.