এইমাত্র পাওয়া

নিয়োগে অনিয়ম, ডিজি প্রতিনিধিকে রাস্তায় আটকিয়ে পরীক্ষা স্থগিত

রংপুরঃ জেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের দাবি তুললে একটি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ স্থগিত ঘোষণা করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত প্রতিনিধি।

শুক্রবার (১৩ই অক্টোবর) রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ রাসুলপুর মোজাহারীয়া দাখিল মাদরাসার গবেষণাগার, ল্যাব সহকারী সৃষ্ট একটি পদের জনগণের দাবির মুখে নিয়োগ পরীক্ষা বাতিল করেন মাদরাসা নিয়োগ বোর্ডের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত প্রতিনিধি মোছা. মেহেরুন নেছা।

গত ২৬ জুলাই ২০২৩ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি  দিয়ে রাসুলপুর মোজাহারিয়া দাখিল মাদরাসার গবেষণাগার ও ল্যাব সহকারী পদে নিয়োগ প্রদান করে প্রতিষ্ঠানটি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের যোগসাজসে নিজেদের প্রার্থীকে চাকরি নিয়ে দেয়ার গুঞ্জন রটে। সঙ্গে অত্র মাদরাসার সুপার নিয়োগ সংক্রান্ত অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে এলাকাবাসীরসহ আরও কয়েকজন প্রার্থী লিখিত আকারে রংপুর জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবগত করে। লিখিত আবেদন করে ফলপ্রসূ না হওয়ায় পর মাদরাসা কর্তৃপক্ষ নিয়োগ বোর্ডের প্রেরিত মনোনীত প্রতিনিধির তারিখ অনুযায়ী ১৩ই অক্টোবর শুক্রবার নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেন।

অভিযোগকারীরা জানান, এই নিয়োগ আবেদনের সাতজন আবেদন করলেও দুজনের আবেদন পরিপূর্ণ না থাকায় আবেদন বাতিল করা হয়। বাছাইয়ে পাঁচজনের আবেদন গ্রহণযোগ্যতা পেলেও ডাকযোগে পত্র পায় মাত্র তিনজন।

বাকি দুজন কোনো প্রকার নিয়োগ পরীক্ষার পত্র না পাওয়ার কারণে ১৩ই অক্টোবর শুক্রবার মাদ্রাসার নিয়োগ বোর্ডের প্রেরিত প্রতিনিধিদের মাদরাসার সামনের রাস্তায় আটকিয়ে দেয় ভুক্তভোগী পদপ্রার্থী ও জনগণেরা।

মাদরাসা নিয়োগ বোর্ডের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত ডিজি প্রতিনিধি মোছা. মেহেরুন নেছা পরবর্তীতে দুজন প্রার্থীর বক্তব্য শুনে ও মাদরাসা সুপারের প্রার্থীদের সঠিকভাবে না জানানো কারন উল্লেখ করে তাৎক্ষণিক মৌখিকভাবে নিয়োগ প্রদানের পরীক্ষা স্থগিত করণের ঘোষণা প্রদান করেন এবং এই পরীক্ষা সকল নীতিমালা মেনে এবং সকল প্রার্থীকে সঠিক সময়ে জানানোর ব্যবস্থা করে নভেম্বর ২০২৩ ইং এর দ্বিতীয় সপ্তাহে নেয়ার ব্যবস্থা তৈরি করতে মাদরাসা সুপারকে অবগত করেন।

এ ব্যাপারে মাদরাসা সুপারিনটেনডেন্ট মো. শামছুল ইসলাম সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি সকল প্রার্থীকে সঠিকভাবে রেজিস্ট্রি করে চিঠি প্রদান করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.