চট্টগ্রামঃ জেলার বাঁশখালীতে ৮ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শীলকূপ ইউনিয়নের তালিমুল কোরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. সোলেমান (৩৫)। তিনি উপজেলার সোলেমান তালিমুল কোরআন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার শিক্ষক। শিশুটির পিতা জানান, তার মেয়ে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত বুধবার সকালে প্রতিদিনের মতো মেয়ে মাদ্রাসা যায়। দুপুর ১২টার দিকে মাদ্রাসা ছুটি হলে ছাত্রছাত্রী, শিক্ষক যে যার মতো চলে যায়। কিন্তু তার মেয়েকে শিক্ষক সোলেমান বিভিন্ন অজুহাতে মাদ্রাসায় বসিয়ে রাখেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত সোলায়মানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, দুপুরে ওই মাদ্রাসার একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে সন্ধ্যার সময় পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় অভিযুক্ত সোলেমানকে আসামি করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
